সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইর সরকারি কলেজের হল রুমে সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিংগাইর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরু উদ্দিন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদ, মো. সায়েদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, সিংগাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ্, চৌকিদার রুবেল হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ, থানার কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
