সিংগাইরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠান

সিংগাইরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠান
মো.রকিবুল হাসান বিমো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও ভূমি হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে সিংগাইর সরকারি কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্নব এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫৪টি পরিবারের মাঝে গৃহের চাবি ও ভূমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান,সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগ্ইার পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা পরিষদ মহিলা
ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ ও মো.সায়েদুল ইসলাম,সাংগঠনিক মো.ওবায়েদুল হক,হাজী আব্দুল বারেক খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ,কর্মচারি,স্থানীয় গণ‌্যমান‌্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে গৃহ ও ভূমি হস্তান্তর অনুষ্ঠান গনভবন থেকে সরাসরি সম্প্রচারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন উপস্থিত সকলেই উপভোগ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *