মো.কামাল হোসেন : ঢাকার দোহারের মৈনটঘাটে ঐতিহ্যবাহী গরুর রশি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগ নেতা লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান, বিলাশপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি রাশেদ চোকদার, পিয়ার হোসেন, সুরুজ আলম সুরুজসহ অনেকে।
