নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
এসময় বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা সিএসসি, সিনিয়র শিক্ষক আবু নাঈম, নবনির্বাচিত দুই শিক্ষক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুস সামাদসহ সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
