নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নে নৌকার প্রার্থীর সমর্থনে কর্মী সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহীম খলিলের সমর্থনে যৌথ কর্মী সভা করেছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
বুধবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার সাহা সভায় সভাপতিত্ব করেন।
যৌথকর্মী সভায় নেতারা বলেন, দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে তাই সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রার্থীকে বিজয় করতে হবে।
সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুর রহমান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য।
ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক স্বপন কুমার সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী মো. রমজান, এস এম সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলু প্রমুখ। কলাকোপা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রাথী মো. ইব্রাহীম খলিলের বিজয় নিশ্চিত করতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *