নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৩১ জানুয়ারি দোহার উপজেলা নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনের পক্ষে নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে নয়াবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী ভোটার অংশ নেয়।
নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন সভাপতি দিরাজুদ্দিন কমান্ডারের সহ-ধর্মিনী মিসেস ফাতেমা বেগমের সভাপতিত্বে ও নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল। এসময় তিনি সকলকে নৗকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা মোঃ হাবিবুর রহমান, আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহানা জামান দীপা, নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মনিকা ইসলাম, দোহার উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক হেলেনা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
