নবাবগঞ্জে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রর্দশনী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রাণীসম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যবস্থাপনায় হাসপাতাল প্রাঙ্গণে অলোচনা সভা করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

শেষে অতিথিবৃন্দরা মেলায় চাষীদের প্রদর্শিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে পাঠা পালনকারী ও ছাগী পালনকারী দুইজন চাষীকে পুরস্কৃত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *