দোহারে শ্রীশ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা গ্রামে ৮ দিনব্যাপি সনাতন ধর্মীয় অনুষ্ঠান ও লীলাকীর্ত্তন অনুষ্ঠিত। গত রোববার (২জানুয়ারি) অষ্টকালীন শ্রীশ্রী শ্রীমদ্ভাগবত পাঠ চলে মঙ্গলবার তারকব্রহ্ম মহাযজ্ঞের শুভ অধিবাস হয় সূর্যোদয়ের আগ পর্যন্ত।

বুধবার ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত অখন্ড শ্রীশ্রী তার তারকব্রহ্ম নাম সংকীর্তন হয়। অরুণোদয় হইতে রাধাগোবিন্দর অষ্টমকালীন লীলা কীর্ত্তন হয়। পাশাপাশি প্রায় ২০ হাজার ভক্ত, শ্রোতা ও পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় ।

স্বর্গীয় ডা.পীযুষ শান্তি চক্রবর্ত্তীর বাড়ী প্রাঙ্গনে নারিশা,সুতারপাড়া, মুকসুদপুরের হরিনাম মহাযজ্ঞ কমিটি এর আয়োজন করেন।

এছাড়া উৎসব অঙ্গনের চারপাশে নবাবগঞ্জ, দোহার, কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ জেলার ভক্ত, পূণ্যার্থীদের আগমন ঘটে। মহাযজ্ঞ অষ্টকালীন লীলাতে নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী বলেন আত্মশুদ্ধি,মানবকল্যাণ,শান্তি কামনায় চেয়ে হিংসা বিভেদ, ভুলে থেকে সুন্দর ভাবে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

পূজা উদযাপন পরিষদের কমিটির মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত চক্রবর্ত্তী (বাবু),জয়দেব চক্রবর্ত্তী,উত্তম চক্রবর্ত্তী দাস,পংঙ্কজ ঘোষ,সুব্রত ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *