নাগেরকান্দা সরল সংঘের আয়োজনে শর্ট বাউন্ডারী ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার বাঁশতলা নাগেরকান্দা সরল সংঘের উদ্যোগে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার লস্কর বাড়ির মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নাগেরকান্দা সরল সংঘ লাল দল বনাম গোল্ডেন দল অংশগ্রহণ করেন । এসময় লাল দল সব উইকেট হারিয়ে ১৫৩ রান করে। জবাবে গোল্ডেন দল ৭ উইকেটে বিজয়ী হয়। বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরুস্কার তুলে দেন অতিথিরা। খেলাটি দক্ষতার সাথে পরিচালনা করেন রিপন লস্কর ও রাকিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাদবর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক টিপু দেওয়ান, পালামগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক ফারুক মাদবর, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর তালুকদার, আছলাম মাদবর, রফিক কবিরাজ, ফরহাদ লস্কর, বাবু হালদার, রাজীব মাদবর, মানিক মাদবর, মকুল তালুকদারসহ ক্লাবের শতাধিক স্বেচ্ছাসেবক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *