নবাবগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন- মানবেন্দ্র দত্ত সভাপতি, জাকির আহমেদ সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি : ‘শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাথি ভেদাভেদ নাশে’ এই শ্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা শাখার সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত সভায় সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি নিবাস দে, সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সাংগঠনিক সম্পাদক শরিফুল আহসান রিফাত, সদস্য পারভেজ মাহমুদ, কেন্দ্রীয় সদস্য মো. তোফাজ্জল হোসেন, কবি ও নাট্যকার এমএ করিম, স্বপন রানী বক্সী, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, সাংস্কৃতিক কর্মী প্রদীপ কুমার সাহা, এজাজ আহমেদ পান্না, আলহাজ উল্লাহ রাজা, বজলুর রশিদ, কণ্ঠশিল্পী ওহামা চিশতী, কবি গোলাম হোসেন, নাট্যকর্মী বিপ্লব ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পী ও সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

পরে সম্মেলণের তৃতীয় পর্বেমানবেন্দ্র দত্তকে সভাপতি ও জাকির আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয় এবং ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *