নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে নবাবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ।

সকালে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান অনুষ্ঠান মালার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. নূর আলম সঞ্চালনা করেন।

এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জমান তরুন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দদিন, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, সাইদুর রহমান খান সোহেল, জব্বার ভূঁইয়া, ইব্রাহিম খলিল, অ্যাড. নান্নু মিয়া, এম.এ বারী বাবুল মোল্লা, ডা. মো. বাবুল হোসেন, যুবলীগ নেতা রাকিব পত্তনদারসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *