নবাবগঞ্জে মানবতার দেয়াল উদ্বোধন

শাহিনুর রহমান : “আপনার অপ্রয়োজনীয় শীতবস্ত্র জামা কাপড় রেখে যান, প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে যান” শ্লোগানে সমাজের দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের পাশে সকলকে দাঁড়াতে ঢাকার নবাবগঞ্জে মানবতার দেয়াল উদ্বোধন করেছেন উপজেলার সদর কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল। শনিবার (১ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদের যাত্রী ছাউনীর দেয়ালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক বিপ্লব ঘোষ. শাহিনুর রহমান, সমাজসেবক হান্নান চৌধুরী, মেহেদী হাসান মিলু, বিজয় রাজবংশী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *