নিজস্ব প্রতিবেদক : ‘রূপালী জীবন, নিরাপদ জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দোহার সার্ভিস সেলের গ্রাহক বিলকিস আক্তারের মৃত্যু দাবী চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড়ে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ৩য় তলায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দোহার সার্ভিস সেল এর কার্যালয়ে এ মৃত্যু দাবী এক লক্ষ চল্লিশ হাজার সাতশত ষাট (১,৪০,৭৬০) টাকার চেক হস্তান্তর ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) ঢাকা এর মো. মোজাম্মেল হক।
আরও উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, দোহার শাখা মুক্তি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসাইন (বাবু চৌধুরী), দোহার সার্ভিস সেল এর এস.ই.ভি.পি ইনচার্জ মো. কামরুল ইসলাম, ডিভিসি শেখ মো. মোস্তফা রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জয়পাড়া শাখা সোনালী ব্যাংকের সেকেন্ড ম্যানেজার মো. মফিজুর রহমান, ঢাকা থেকে আগত রূপালী লাইফ ইন্স্যুন্সের এক্সিকিউটিভ কর্মকর্তা মো. হেদায়েতুল্লাহ, দোহার সার্ভিস সেলের সকল কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকবৃন্দ।
