ডেস্ক নিউজ : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ইন্তেকাল করেন। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনে মুসল্লিরা মসজিদে-মসজিদে মিলাদ-মাহফিলের পাশাপাশি বিভিন্ন আমল করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সরকারি ছুটি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
প্রসঙ্গত, প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
