নবাবগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম এলাকার জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউনিয়নের টানা বৃষ্টিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। ফলে অনেক অসহায় পরিবারের খাদ্যের অভাবে দেখা দিয়েছে।

রোববার (১২ সেপেম্বর) ক্ষতিগ্রস্ত পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাতেম আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেন, মো. আশিকুজ্জামান হিরন, মো. নুরুজ্জামান জামান, যুবলীগ নেতা মো. মামুন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *