মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহিম খলিলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তমনা লেখক হাজী মো.ইব্রাহিম খলিলের ৬৫ তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সে সাপ্তাহিক জাগ্রত জনতার কার্যালয়ে অনারম্বর আয়োজনে পালন করা হয় লেখকের জন্মদিন। এসময় লেখক ইব্রাহিম খলিল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে শুরু হয়েছে মুজিব বর্ষ-২০২০। এই দিনে আমার জন্মদিন পালনে আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি নিজে মাহান ৭১ এর মুক্তিযুদ্ধে শহিদ নজরুলের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছি।তাই স্বাধীনতার চেতনায় এখনো নিজেকে নিয়োজিত রেখেছি।

সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম ,জাগ্রত জনতার প্রকাশক মো.বিল্লাল হোসেন, ঢাকা জেলা তাতীঁলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, একাত্তর টিভির ঢাকা জেলা প্রতিনিধি মো. ফারুক আহম্মেদ,সম্পাদক আতাউর রহমান সানী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল বাসার মৃধা,

নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার খান লেবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান টিপু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, সরকারি পদ্মা কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *