নবাবগঞ্জে নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৮৭ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ সোমবার (২ আগস্ট) রাতে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা থেকে ১৪৬ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৪৫%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *