দোহার-নবাবগঞ্জে ৪৬ হাজার মাস্ক দিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি মানা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণের জন্য ৪৫ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

সোমবার (২ আগস্ট) উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিতরণের জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের হাতে  ১৮ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন নির্মল রঞ্জন গুহ।

এর আগে গত সপ্তাহে নবাবগঞ্জ উপজেলায় ২৮ হাজার মাস্ক নেতাকর্মীদের হাতে তুলে দেন উপজেলায় সর্বস্তরে বিতরনের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন উল ইসলাম, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি শফিক তালুকদার, মাজহারুল ইসলাম রাকিব, মো. জামিল, নির্মল ঘোষ, আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন, রাজিব শরীফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর চোকদার, মারুফ চৌধুরী, মাহবুবুর রহমান বাবু, আব্দুল খালেক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *