নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দুস্থ নারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ২ শত ৬০ জন দুস্থ নারীর মাঝে জনপ্রতি ৬০ কেজি করে ভিজিডি-এর খাদ্যশস্য হিসেবে এ চাউল বিতরণ করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ দুস্থ নারীদের মাঝে চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদ ও ইউপি সদস্যবৃন্দ।
