দোহারে মাতৃছায়া ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নে মাতৃছায়া ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইকরাশী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ। মাতৃছায়া ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সভাপতি, ৬নং ওয়ার্ড রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ মোক্তার হোসেন মইফল, স্কুলটির প্রতিষ্ঠাতা এলেম শিকদার ও মনর উদ্দিন, সহকারী শিক্ষকবৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *