নবাবগঞ্জে কর্মহীন মানুষের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নে লকডাউনে কর্মহীন অসহায়, শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১কেজি তেল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পিয়াজ ও ১ কেজি লবন দেওয়া হয়।

এসময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ সংগঠনের নেতাকর্মীদের প্রতিদিন কমপক্ষে ২০টি পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার (০৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলাকোপা, বড়নগর গোপালপুরসহ ৯টি ওয়ার্ডে ২৭০টি পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রী পৌছে দেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শেখ হান্নান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *