নিজস্ব প্রতিবেদক : ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির অনুকূলে প্রদত্ত ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন মসজিদ ও মন্দিরে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) সকালে উপজেলা সভাকক্ষে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করেন। উপজেলার ১৭টি মসজিদ ও ৪টি মন্দিরে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অনুদান প্রাপ্ত মসজিদ ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
