হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত হয়েছে।
সোমবার দুপুরে হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকোপা ইউপি সদস্য বজরুল রহমান, প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান, সহকারি প্রধান শিক্ষক রলরাম বিশ্বাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *