নিজস্ব প্রতিবেদক: লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি-৩)এর অর্থায়নে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা,বিধবা ভাতা, দরিদ্র পরিবারের মাঝে মাসিক চাল বিতরণসহ টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড জনগণকে অবহিতকরণের উদ্দেশে কলাকোপা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলাকোপা পুরোনো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ এর আয়োজন করেন। তিন ওয়ার্ডের ইউপি সদস্যদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব গোলাম মুস্তফা, ইউপি সদস্য বজলুর রহমান, সাহের উদ্দিন, আবু আরিফ খন্দকার হিটো, মহসীন, লুৎফা আক্তার রুপালি বেগম, সাবিনা ইয়াসমিন, বাবু লাল মোদক তেনজিন আহমেদ প্রমুখ
