দোহারে যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় যুবলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় বনজ, ফলজ ও ঔষুধি গাছের চারাগাছ লাগিয়ে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীল হোসেন, ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক পেসকার,সাধারণ সম্পাদক মো. মাসুদ পত্তনদার, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর হোসেন,যুগ্ম সম্পাদক সজল আশ্রাফ খান,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম শুকুর, যুবলীগ নেতা হুমায়ন কবির, আবেদ হোসেন, কুসুমহাটি ইউনিয়ের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *