দোহারে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির নারিশা ইউনিয়নের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন নারিশা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন দরানী। সোমবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর গ্রামের করোনা ভাইরাস আক্রান্ত বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পৌছে দেয় হয় ।
নারিশা ইউনিযন পরিষদের চেযারম্যান সালাহ উদ্দিন দরানী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা- ১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্দেশক্রমে খাদ্যসামগ্রীসহ করোনা পজেটিভ রোগীর বাড়িতে পৌছে দেওয়া হয় ও বাড়িটি লকডাউন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের সচিব মো. জকির হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন ডিপ্টিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *