সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে তেলবাহী ট্রাক (লড়ি) সাথে প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ইসমাইল মৃধা (৪৫) নামের প্রাইভেটকার চালকের মর্মান্তিক মৃত্য ও ৩ জন গুরুতর আহত হয়েছেন । আজ রোববার (২৭ জুন) বিকাল ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রীজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত- ইসমাইল মৃধা ফরিদপুর জেলার মধুখালী থানার ধোপাগাতী গ্রামের পরশউল্লাহ মৃধার ছেলে। প্রাইভেটকারে থাকা আহত ৩ জনের পরিচয় নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রীজের পূর্ব পাশে ঢাকাগামী প্রাইভেটকার (১৯-০৮৮৮) এর সাথে ১টি তেলবাহী ট্রাক লরি (পটুয়াখালী ঢ-৪১-০০১৪) মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ গাড়িকে থাকা আরও ৩জন গুরুতর আহত হন।
গুরুতর আহত ৩জন চলমান এম্বুল্যান্স করে দ্রুত ঢাকা হাসপাতালে চলে যান । পরে স্থানীয়রা প্রাইভেটকার চালককে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন চলাকালে তার মৃত্য হয়। এ ঘটনায় প্রাইভেটকার ও তেলবাহী ট্রাক (লরি) পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
