দোহারে বজ্রপাতে যুবকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় পদ্মার তীরবর্তী এলাকায় বজ্রপাতে ফরিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি বিলাসপুরে বাল্কহেডে কাজ করতেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভারী বর্ষণের সময় নদীতে একটি বাল্কহেডে কাজ করছিল ফরিদুলসহ আরও কয়েকজন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *