নিজস্ব প্রতিবেদক: দোহার প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ‘আনন্দভুবন’ পত্রিকার প্রধান সম্পাদক ও বেক্সিমকো মিডিয়া লিমিটেডের পরিচালক প্রবীণ সাংবাদিক মো. আলমগীর হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত সকল সাংবাদিকবৃন্দ। সোমবার বিকেলে উপজেলা সভাকক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সত্যের পক্ষে কলম চালিয়ে যাওয়ার আহবান জানান আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহবায়ক তারেক রাজিব,সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শেখ সোহেল রানা,দৈনিক সংবাদের প্রতিনিধি মো.শাহজাহান, বিজয় টিভির প্রতিনিধি ও সাপ্তাহিক নববাংলা’র সম্পাদক মো. আতাউর রহমান সানী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আবু নাঈম মেহাম্মাদ তাইমিয়া, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি ও সাপ্তাহিক নববাংলার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মো.জোবায়ের, দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি সুজন হোসেন, দৈনিক খবরের আলোর প্রতিনিধি আয়ান মাহমুদ কেটিভির প্রতিনিধি কামাল হোসেন।
