নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের নিজ বাড়িতে প্রায় পাঁচ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
