কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেরাণীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল গণি, আলমগীর হোসেন, ইকবাল হোসেন রতন, আবু জাফর, মোস্তফা কামাল, ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
