কাল চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদ

ডেস্ক রিপোর্ট : বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তবে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতি না শুক্রবার হবে তা জানা যাবে আগামীকাল বুধবার (১২ মে) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শুক্রবার (১৪ মে)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *