নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিণে বহুল প্রচারিত সাপ্তাহিক নববাংলা ও নববাংলা অনলাইন পরিবারের পক্ষ হতে পত্রিকার প্রতিনিধিদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পত্রিকাটির প্রধান কার্যলয় হতে সম্মানিত প্রকাশক বিল্লাল হোসেন এ উপহার তুলে দেন। এসময় সাপ্তাহিক নববাংলা পত্রিকার সম্মানিত সম্পাদক মো. আতাউর রহমান সানি, উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার (অর্পিত) সম্পাদক কামরুল হোসেন, সাপ্তাহিক নববাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ সহ পত্রিকাটির প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
