কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম মো. জহিরুল ইসলাম (২৩)। তার বাবার নাম মো. শাহজাহান। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে তারানগর ইউনিয়নের বটতলী এলাকায়।
আজ শনিবার সকালে মডেল থানার পুলিশ খবর পেয়ে বটতলী এলাকায় একটি ধান ক্ষেতের ভিতর থেকে নিহত জহিরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
কেরানীগঞ্জ মডের থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান ,লোকমুখে সংবাদ পেয়ে তারানগর ইউনিয়নের বটতলী এলকায় ধান ক্ষেত থেকে শনিবার সকালে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয় । তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । কে বা কাহারা হত্যাকান্ডটি ঘটিয়েছে তা এখোনো জানাযায়নি ।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মানুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান যতদ্রুত সম্ভব ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে ।
