নিজস্ব প্রতিবেদক, ঢাকার নবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী অনিমা রোজারিও (৬৪) নামে এক নারীর মরদেহ সৎকার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের গাবরিয়েল রোজারিও’র স্ত্রী।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার হাসনাবাদ জপমালা রানীর গীজার সমাধিস্থলে মরদেহ সমাহিত করা হয় উপজেলা সৎকার কমিটির অন্যতম অনুপম দত্ত নিপুর তত্ত্বাবধানে।রবিবার রাত ১২টার দিকে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ জানান, মৃত নারীর করোনা আক্রান্তের তথ্য নবাবগঞ্জে ছিল না। তবুও মৃত্যুর খবর জানতে পেরেছি। উপজেলা সৎকার কমিটি সৎকার করেছেন।
