কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অতর্কিত হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল আলম পুলক, অর্থ সম্পাদক স্বাগত দে অংকন, সমাজ সেবা সম্পাদক সৈয়দ মুক্তাদির সাদ,ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভের নাম জানা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগনেতাদের কাছ থেকে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসুচীতে শুক্রবার (১৯ মার্চ) যোগদানের উদ্দেশ্যে শহিদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে থাকে। অনুষ্ঠানের এক পর্যায়ে সাউন্ড সিস্টেম ব্যবহারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের এক প্রভাবশালী নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল আলম পুলককে কথা কাটাকাটির জেড় ধরে মারধর শুরু করে।
এসময় পাশে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩০/৪০জন নেতা-কর্মী মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল আলম পুলক, অর্থ সম্পাদক স্বাগত দে অংকন, সমাজ সেবা সম্পাদক সৈয়দ মুক্তাদির সাদ, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভসহ কমপক্ষে ১০জন আহত হয়।
বিষয়টি নজরে আসার সাথে সাথে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ দুইপক্ষকে সড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দরা তার উপরও চড়াও হয়ে উঠলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রার্য এবং মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্পাদক জুবায়ের আহমেদ উভয় পক্ষকে শান্ত করেন।কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে মহানগর ছাত্রলীগের কর্মীদের লাঞ্চিত হবার ঘটনা নতুন কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিটি প্রোগ্রামেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বহিরাগত ইউনিট গুলোর নেতা-কর্মীরা লাঞ্চিত হয়ে থাকে।
গত বছর ১৪ ডিসেম্বর বুদ্বিজীবী দিবসের প্রোগ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে মহানগর দক্ষিণ ছাত্রলীগের এক নেতা লাঞ্চিত হয়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলন, শিবির, ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলোর বিভিনন্ন আন্দোলন প্রতিহত করার জন্য সব সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মহানগর দক্ষিণ ছাত্রলীগের শরনাপন্ন হয়ে আসছে।
