দোহারের মেঘুলায় শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে দোহার উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ‌আলী ঘটু খালাসীর উদ্দ্যোগে ব্যাতিক্রমী আয়োজনের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন পাঠ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং খাবার বিতরণ করে বঙ্গবন্ধুর আদর্শের “সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই” এই স্লোগানকে নিজ জীবনে ধারণের গুরুত্ব ও উপলব্ধি উপস্থাপন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বুধবার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে কোরআন খতম ও বঙ্গবন্ধু পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা করা হয়। আলোচনা সভা শেষে জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। দোহার উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ‌আলী ঘটু খালাসী বলেন, ‘বাঙালি জাতির কাছে আদর্শ প্রিয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি চেতনাময়ী নেতা বঙ্গবন্ধুর আজ ১০১ তম জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কাটা ও খাবার বিতরণ করা হয়েছে। জাতির পিতা চেয়েছিলেন’ বাংলাদেশকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে তারই ধারাবাহিকতায় সমাজের সর্বস্তরের তরুণদেরকে দেশপ্রেম ও সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করার লক্ষ্যে যুবলীগ পতাকা তলে নিঃস্বার্থ ভাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানানো হয়। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন এই দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন, বহুবার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার এই মৃত্যুঞ্জয়ী নেতা।‘ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন মোড়ল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ মাসুদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাসুদ আলম রাসেল ও ইমামুল হক ভুলু সদস্য ঢাকা জেলা যুবলীগ। এসময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান। দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুন আহসান, শহীদুল্লাহ তালুকদার সোহেল, কাউসার খালাসী, পলাশ মোড়ল। দোহার উপজেলা যুবলীগের সদস্য বাবুল গাজী। স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে গগন খালাশী, বিল্লাল হোসেন মন্টু, ফিরোজ আলম খালাশী, ওবায়দুল তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *