দোহারে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত। গত বুধবার বিকেল সরকারি কলেজ মাঠে ফুলতলা যুব সংঘের আয়োজনে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টর খেরা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবা উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আবু সাদ মোহাম্মদ ক্রিটু মিয়া, মানিক সিকদার,মাসুদ রাবা রুবেল,  ডাঃ জুয়েল রানা হরজত আলী বেপারী মেম্বার , এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফুলতলা যুব সংঘের সভাপতি ও দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল- মাসুম আমাদেরকে বলেন,”সুস্থ দেহ সুস্থ মন মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই প্রতি বছরের ন্যয় এই বছর ও আমার টুর্নামেন্টের আয়োজন করি । তারই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, বঙ্গবন্ধুর ১০১ তম জনদিনে অনুষ্ঠিত হয়েছে। আমাদের খেলায় আমন্ত্রিত সকল অতিথি ও দর্শক দেরকে প্রান ঢালা অভিনন্দন। উক্ত খেলায় এন পি একাদশ নারিশা কে ১-০ গোলে হারিয়ে জয়ের গৌরব ছিনিয়ে নেয় মালিকান্দা ক্রীড়া চক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *