নিজস্ব প্রতিবেদক: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনেতা ও সহকারী পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হলেন দোহারের বিল্লাল মাহমুদ। বুধবার ঢাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আড়ালে’ র সাইনিং পর্ব। ছবিটিতে অভিনেতা ও সহকারী পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হন বিল্লাল হোসেন। সে ঢাকার দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম দম্পত্তির একমাত্র ছেলে।
অনারম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
জানা যায় , বেবী বড়–য়া রচিত ও নাজমিন সুলতানা তুলি’র চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় একদম ব্যতিক্রমী গল্পের একটি চলচ্চিত্র ‘আড়ালে’।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সাখাওয়াত সাগর, হিমেল রাজ বিল্লাল মাহমুদসহ অন্যান্য গুণী অভিনয় শিল্পীরা।
প্রথম চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে বিল্লাল মাহমুদ বলেন, অনেক ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো অভিনয় করবো। প্রচেষ্টাও ছিলো অনেক। এত স্বল্প সময়ে সব কিছু হয়ে যাবে ভাবিনি। এছাড়া ‘আড়ালে’ সিনেমাতে অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবো এটি একটি বড় অর্জন বলে মনে করি। বড় একটি দায়িত্ব আমার পালন করতে হবে, চেষ্টা করবো ভালো কিছু উপহার দিতে। ধন্যবাদ প্রিয় বড় ভাই হিমেল রাজ’কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ এই সিনেমার পরিচালক নাজমিন সুলতানা তুলি আপুকে। দশর্কদের আমরা ভালো একটি সিনেমা উপহার দিবো।
