সর্বপ্রথম নবাবগঞ্জকে মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে- সালমান এফ রহমান

মো.নাজমুল হোসেন: সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক যেকোনো দেশের জন্য অভিশাপ। এ থেকে আমাদের তরুন প্রজন্মকে বাচাতে হবে। আমরা এতো সহজে আমাদের নতুন প্রজন্মকে ঝড়ে দিতে দিবো না। তাই সারা বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম নবাবগঞ্জকে মাদক মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। আজ ঢাকার নবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
সাংসদ বলেন, বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশের কাতারে স্থান পেত। যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো। বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবকে হত্যা করে মুর্খরা বাংলাদেশের কালো অধ্যায়ের সূচনা করে দিয়েছিলো। ফলে পিছিয়ে পরে বাংলাদেশ। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। এ এগারো বছরে এ দেশের চেহারা অনেকাংশে পাল্টে গিয়েছে। যা মানুষ কল্পনা করতে পারেনি। তার যোগ্য নেতৃত্বে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পরিনত হবে।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ সরকার দেশের উন্নয়নের জন্য কি কি প্রজেক্ট হাতে নিয়েছে তা আপনারা ভাল করেই জানেন। আজ বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ভাবে গবেষণা হচ্ছে কি ভাবে এতো দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মন দিয়ে পড়াশুনা করবা। মনে রাখবা তোমরা আগামী দিনে এদেশের নেতৃত্ব দিবে। তোমরা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রীদের কাছ থেকে সবসময় বিরত থাকবা। যদি তোমাদের সামনে কেউ এমন কাজে লিপ্ত থাকে তোমরা তার প্রতিবাদ করবা আর তা না হলে আমাদেরকে জানাবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক গণপরিষদের সদস্য সুবেদ আলী টিপু, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার ভুমি মো. রাজিবুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আবু বকর সিদ্দিকী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইয়াসমিন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম মুস্তফা শিমু, জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *