দোহারে মহান বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে দোহার উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ১০টায় দোহার উপজেলা বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরে পৃথকভাবে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয়পার্টি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল ১১টা থেকে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান এমপি। সেখানে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *