ঢাকার নবাবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

শাহীনুর রহমান: “সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শোভাযাত্রাটি উপজেলা ফটক থেকে বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে ফিরে এসে শেষ হয়। পরে পরিষদের সভা কক্ষে সেমিনার করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ্জালাল, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *