সিরাজদিখানে গুচ্ছগ্রামে কম্বল বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় অর্ধশতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (১৯ সে জানুয়ারি)  বিকেলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের ব্যক্তিগত অর্থায়নে গুচ্ছগ্রামের ঘরে ঘরে এ কম্বল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণত সম্পাদক তাজুল ইসলাম পিন্টু,উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য আরিফ রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম আহমেদ,বালুচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিয়াদ হোসেন রাফি,বালুচর ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিপন আহমেদ,সহসভাপতি সোহেল আহমেদ,সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *