নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, সুরুজ আলম সুরুজ দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তজার্তিক বিষয়ক সদস্য মনোনিত হয়েছেন। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত ১৭ জানুয়ারী এই কমিটির অনুমোদন দেন। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা জেলা ছাত্রলীগে সফল নেতৃত্ব দিয়েছেন। পরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির ক্রান্তিকালে দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা জেলা ছাত্র রাজনীতির আইকন ছিলেন। অনর্বশি বক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে এখনো। তাছাড়া স্বপ্রতিভায় প্রতিষ্ঠিত ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন বলেও তার পরিচিতি রয়েছে। সুরুজ আলম সুরুজ বলেন, আমার রাজনীতির পথচলা শুরু মুজিব আর্দশকে বুকে ধারন করে। জীবনের শেষ দিন পর্যন্ত জাতির পিতার আর্দশকে বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো। তার নির্দেশক্রমে আমাদের দোহার নবাবগঞ্জের উন্নয়নের অভিভাবক সালমান এফ রহমানের সহায়তায় আগামী দিনে নতুন প্রজন্মকে সাথে নিয়ে, সন্ত্রাস. মৌলবাদ ও জঙ্গিবাদ মুক্ত, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাব।
