নবাবগঞ্জে পূর্বের সীমানায় নির্বাচন হওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উজেলার উত্তর বাহ্রা আমতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নবাসীর পক্ষে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী এ মানববন্ধনের নেতৃত্ব দেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন মোল্লা তার নিজ স্বার্থ হাসিলের জন্য জেলা প্রশাসক বরাবর নির্বাচন বন্ধের ব্যাপারে যে আবেদনটি করেছে তা একেবারেই ভিত্তিহীন। আমরা উপস্থিত জনতা এই আবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, আমরা চাই নবাবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মত নয়নশ্রী ইউনিয়নেও সঠিক সময়ে পূর্বনির্ধারিত সীমান নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং জনগণ যেনো তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে।
প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুউদ্দিন পত্তনদার, সাধারণ সম্পাদক  অ্যাড. নান্নু মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর আলম, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মিজানুর রহমান, মাসুদ মোল্লা, খৈমদ্দিন, কৃষিবিদ প্রদীপ চন্দ্র সাহা, যুবলীগ নেতা মুরাদ আলী শিকদার, খোকন মোল্লা, সোহরাব হোসেন, আব্দুল্লা বিএনপি নেতা রফিক উদ্দিন আহমেদ, মোস্তফা কামাল প্রমুখ।
উল্লেখ্য গত ২০২০ সালের ২৯ নভেম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্ধারিত প্যাডে জেলা স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেন বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা।

আবেদনে তিনি উল্লেখ্য করেন, নয়নশ্রী ইউনিয়নের ভুরাখালী (আংশিক) এবং উত্তর বাহ্রা নামে দুটি গ্রামের জনগণ ভোটাধিকার প্রয়োগ করেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে। কিন্তু তাদের জমি, স্থাবর-অস্থাবর স¤পত্তি রেজিষ্ট্রি হয় নবাবগঞ্জ উপজেলায়। এতে দুই ইউনিয়নবাসি ভোগান্তির স্বীকার হচ্ছেন। ফলে সঠিক ভাবে তদন্ত করে সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থাগিত রাখার জন্য আবেদন পত্রে উল্লেখ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *