কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোবার বিকেলে জিনজিরা ইউনিয়নের জিসান কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জিনিজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আসরারুল হাসান আশু, ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, আব্দুল বারেক,রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল আলী,শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল,শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন,কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,মডেল থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ,মডেল থানা কৃষকলীগ সভাপতি তারেক হাসান ও মডেল থানা শ্রমিকলীগ সভাপতি বছির উদ্দিনসহ যুবলীগ,ছাত্রলীনের বিভিন্ন নেতৃবৃন্দ।
