কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধোরকৃত নিহত যুবকরে বয়স হবে আনুমানিক ২৮বছর। আজ শুক্রবার সকাল ১১টায় মডেল থানার কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ কবরস্থানের বিপরীত দিকে একটি রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশটি ময়নাতদেন্তর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আফজাল হোসেন জানান,লোক মারফত খবর পেয়ে আমরা দ্রুক ঘটনাস্থলে যাই। সেখানে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকা ওই যুবকের লাশটি উদ্ধার করি। নিহতের পরনে ছিল একটি ফুল হাতা শার্ট ও জিন্সের প্যান্ট। নিহতের বুকের বাম পাশের হাড় ভাঙ্গা ছিল। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহূর্তে তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
