মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের মেয়র পদে আ’লীগের মনোয়ন প্রত্যাশী বিগত পৌর নির্বাচনের নৌকার কান্ডারী ও উপজেলা আ’লীগের সদস্য আবু নাঈম মো.বাশার মাস্ক বিতরণ করেছেন। সিংগাইর পৌর সভার ৯টি ওয়ার্ডের ৬,৬১১ টি পরিবারের মাঝে ১বক্স করে মাস্ক বিতরনের উদ্যেগ নিয়েছেন এ মনোয়ন প্রত্যাশী প্রার্থী। গতকাল রবিবার সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের বাড়ি থেকে এ মাস্ক বিতরণ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি.রবিউল আলম উজ্জ্বল,পৌর আ’লীগের সভাপতি মো.আব্দুস ছালাম খান,পৌরসভা ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো.মোকলেছুর রহমান,সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম,সহ-সভাপতি মঈছাল,সাংগঠনিক উজ্জ্বল হোসেন,আ’লীগ নেতা দেওয়ান আক্তার মাস্টার,মো.পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন লিটন,ওয়ার্ল্ড মেরিটাইম ফেডারেশনের দক্ষিন এশিয় দূত মেরিন ইঞ্জি.মো.কামরুল হাসান খান,পৌর এলাকার কাশিমনগর যুব ক্লাব সাধারন সম্পাদক মো.তছলিম উদ্দিন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাস্ক বিতরনের ব্যাপারে মেয়র পদে মনোয়ন প্রত্যাশী এ প্রার্থী আবু নাঈম মো.বাশার,সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন-বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। শীতে করোনায় আক্রান্তের হার দিন দিন বাড়ছে। তাই আমি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ১বক্স করে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা,বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
