কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় একজন গ্রেফতার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় মাসুদ পারভেজ রনি (২৯))নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।। শুক্রবার গভীর রাতে মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি মডেল থানার ডিউটি অফিসার এসআই জিয়া উদ্দিন নিশ্চিত করেছেন।
থানা সুত্রে জানা যায় মডেল থানার কালিন্দী ইউনিয়নের পশ্চিম বরিশুর এলাকার মামুন ইসলামের মেয়ে মুনিয়া ইসলাম মিষ্টির তারানগর ইউনিয়নের জয়নগর এলাকার হাজী আব্দুল হাইয়ের ছেলে মাসুদ পারভেজ রনির সাথে নয় বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাসুদ পারভেজ রনি তার স্ত্রী মুনিয়া ইসলাম মিষ্টিকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এই ঘটনায় স্ত্রী মুনিয়া ইসলাম মিষ্টি কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এতে শুক্রবার রাতে এসআই ফাহাদের নেতৃত্বে একদল পুলিশ জয়নগর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী মাসুদ পারভেজ রনিকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *