কেরানীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের উদ্বোধন

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বাক্তারচর এলাকায়  শুক্রবার ( ৪ ডিসেম্বর) বিকেলে আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার শ্লোগানকে সামনে রেখে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন তিন্নি, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *